বন্ধ করুন

ডমিসাইল বিভাগ

কলকাতা কালেক্টর (স্ট্যাম্প ও রেভিনিউ) পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র বিভাগ (অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা) কর্তৃক কলকাতা পুলিশ এলাকার অধিবাসীদের জন্য ডমিসাইল শংসাপত্র জারি করার ক্ষমতাপ্রাপ্ত। এই শংসাপত্রগুলি নিম্নলিখিত উদ্দেশ্যে জারি করা হয়:

  1.    উচ্চশিক্ষার জন্য
  2.    চাকরির জন্য ও অন্যান্য কারনে
  3.    মানব অঙ্গ প্রতিস্থাপনের জন্য (লিভার এবং কিডনি)

ডমিসাইল শংসাপত্র এর জন্য আবেদনকারীকে আবেদনপত্র এর সাথে সমস্ত জরুরি নথি সহ (দুই সেট) ডমিসাইল বিভাগ এ জমা করতে হবে।

সম্পর্কিত সরকারি আদেশনামাঃ

ডমিসাইল সম্পর্কিত পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আদেশনামা (১২৯ কেবি)

বিভাগের অবস্থানঃ  রুম নং 105 এবং 106, 1ম তলা, পশ্চিম উইং

বিভাগের যোগাযোগ নম্বর: 6293695367 সোমবার থেকে শুক্রবার অফিস টাইম এ (ঘোষিত সরকারী ছুটির দিন ব্যতীত)