বন্ধ করুন

রিসার্ভ স্টেট স্ট্যাম্প স্টোর

কলকাতা কালেক্টরেটের রিসার্ভ স্টেট স্ট্যাম্প স্টোর বিভাগ  সকল ধরণের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের তত্ত্বাবধায়ক এবং স্ট্যাম্প মুদ্রণের জন্য ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, নাসিক রোড, মহারাষ্ট্র এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস, হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় এই ধরনের স্ট্যাম্পের ইনডেন্ট জমা দেন। এই দুটি প্রেস থেকে এই ধরনের স্ট্যাম্প আনেন এবং কলকাতা কালেক্টরেট ট্রেজারি সহ পশ্চিমবঙ্গ রাজ্যের 53 টি ট্রেজারিতে তাদের চাহিদা অনুসারে স্ট্যাম্প বিলি করেন।

রিসার্ভ স্টেট স্ট্যাম্প স্টোর বিভাগ থেকে কোনও ব্যক্তি / প্রতিষ্ঠান / সংগঠনকে কোনও স্ট্যাম্প বিলি করা হয় না।

বিভাগের অবস্থানঃ রুম নং G13 , গ্রাউন্ড ফ্লোর, নর্থ উইং

বিভাগের যোগাযোগ নম্বর:  6293695360 সোমবার থেকে শুক্রবার অফিস টাইম এ (ঘোষিত সরকারী ছুটির দিন ব্যতীত)